ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাসান মামুনঃ

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে পত্তাশী জনকল্যাণ স্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

খেলা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকার কৃতি সন্তান মো. শরিফ মহিদুল ইসলামকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে প্রযুক্তি দলের জেলা সভাপতি মো. নাজমুল হুদা ডালিমকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন, তরুণদের প্রযুক্তিমুখী শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তাশী ইউনিয়নের সহ-সভাপতি মো. হেদায়েতুল ইসলাম। সঞ্চালনা করেন জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান (মহারাজ)।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমীন হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে শরিফ মহিদুল ইসলাম বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার চলার শক্তি। আমি এলাকার উন্নয়ন এবং তরুণদের কল্যাণে কাজ করে যেতে চাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্তে থামছেই না চোরাচালানী কারবার প্রতিরোধে বিজিবি’র কড়া নিরাপত্তা

error: Content is protected !!

শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :