ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

মানিক কুমার দাস:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে শহরের ব্রাহ্মসমাজ সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মুদাররেস আলী ইসার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা আগামীকালের মধ্যে শহিদুল ইসলাম বাবুলের মুক্তি দাবি করেন। তারা বলেন, শেখ হাসিনা এ দেশ থেকে চলে গেলেও তার অনুসারীরা এখনো দেশে অবস্থান করছে। তারা একের পর এক অপকর্ম করে যাচ্ছে। অবিলম্বে তাদের ধরে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচন নিয়ে কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না।

তারা সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে দলের জন্য কাজ করার আহ্বান জানান। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী আটক

error: Content is protected !!

শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক : :