ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রায় ১০ বছর ধরে চলে আসা বাৎসরিক ‘বিচারগান’ বন্ধ করে দিয়েছে তৌহিদি জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ গ্রামের ইসলাম সিপাহির বাড়িতে অবস্থিত আশেকপাক দরবার শরীফে এ বিচার গান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ শনিবার গানের অনুষ্ঠান বন্ধের তথ্য নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলাম সিপাহির বাড়িতে প্রতিবছর বিচারগানের আয়োজন করা হয়ে আসছিল। তবে অনুষ্ঠানটিকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের আপত্তি রয়েছে। তাদের অভিযোগ বিচারগানের নামে ইসলামবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হয়। এ নিয়ে গতকাল এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনুষ্ঠানটি বন্ধ করে দেয় পুলিশ।

গান বন্ধের দাবিতে তৌহিদি জনতার পক্ষে ওই এলাকার মাওলানা মামুনুর রশিদ (৫৬) নামে এক ব্যক্তি সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন বলে জানা গেছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রেজাউল করিম বলেন, ‘গত বছরও হুজুরদের বাধার কারণে গান অনুষ্ঠিত হয়নি। এ বছরও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কি কারণে গান বন্ধ করা হয়েছে তা আমি জানি না।’

দরবারের পরিচালক ইসলাম সিপাহির ছেলে ইকরাম সিপাহি মুঠোফোনে বলেন, ‘আমাদের বাড়িতে প্রতিবছর এই গানের আয়োজন করা হয়। গত দুই বছর ধরে এ অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় কিছু হুজুর পাশাপাশি পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসীরচরের কিছু লোকজনও গানে বাধা সৃষ্টি করছেন।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ‘ওই এলাকায় গান আয়োজনের পক্ষে-বিপক্ষে থাকা লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গানটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি রাখা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

error: Content is protected !!

শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :