ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লাল কার্ড তুলে মাদক-অপরাধকে ‘না’ বলল ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা

জসীমউদ্দীন ইতি:

মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহকে ‘না’ বলে লাল কার্ড তুলে শপথ নিয়েছে ঠাকুরগাঁওয়ের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে মোবাইল আসক্তি থেকে দূরে থেকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার করেছে তারা।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে লাল সবুজ উন্নয়ন সংঘ।

সভায় শিক্ষার্থীদের নিয়ে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এসব সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

পরে শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে একটি করে লাল কার্ড তুলে দেওয়া হয়। মাদক, কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও মোবাইল আসক্তিতে না জড়ানোর অঙ্গীকার করে শিক্ষার্থীরা লাল কার্ড উঁচিয়ে শপথ গ্রহণ করে।

অনুষ্ঠানে আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন। তিনি বলেন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এছাড়া বক্তব্য দেন এটিএন নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সামাদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জহরুল হকসহ গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি সমাজের অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।

সভায় মাদকবিরোধী সচেতনতা, কিশোর অপরাধ প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ এবং মোবাইল আসক্তি নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

লাল কার্ড তুলে মাদক-অপরাধকে ‘না’ বলল ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :