ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ধানের শীষের সমর্থনে তরুণদের মিছিল

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ঘিরে যুবসমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় লালপুরে অনুষ্ঠিত হয়েছে একটি আনন্দমিছিল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা ও গোপালপুর পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে ‘তারুণ্যের সকল ভোট, ধানের শীষের পক্ষে হোক’ স্লোগানে বর্ণাঢ্য মিছিলটি বের হয়।

লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ত্রিমোহিনি চত্বর ও থানা মোড় ঘুরে হল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে মাঠে নামার আহ্বান জানান।

বক্তারা বলেন, যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে বিশ্বাসী, তারা দলের বাইরে অবস্থান নিতে পারেন না। প্রকৃত কর্মী হিসেবে দায়িত্ব পালনের প্রমাণ দিতে এখনই ধানের শীষের প্রচারণায় সক্রিয় হতে হবে। তা নাহলে দলের উচ্চপর্যায়ের নেতারা এসব বিচ্যুতি মেনে নেবেন না।

সমাবেশে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুবদল নেতা বুলেট খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

error: Content is protected !!

লালপুরে ধানের শীষের সমর্থনে তরুণদের মিছিল

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :