ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সব জেলায় রেলপথ চালু করা হবে 

রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত ও বন্ধ রেল চালু করতে চাইঃ -রেলমন্ত্রী জিল্লুল হাকিম

রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত ও বন্ধ সকল লাইনকে পুনরায় চালু করতে চাই।
আমাদের অনেক রেলপথ ছিল যেগুলো বন্ধ করে দিয়েছিল তৎকালীন বিএনপি সরকার। আপনারা দেখেছেন রাজবাড়ীতে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথ বন্ধ করে দিয়েছিল তারা। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বন্ধ হয়ে যাওয়া সকল রেলপথ পুনরায় চালু করছেন। রেলপথ নিয়ে প্রধানমন্ত্রীর বিশাল পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি জেলায় রেলপথ চালু করা হবে।’
রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দৌলতদিয়া ফেরিঘাটে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
পূর্ণমন্ত্রী হওয়ার পর আজই তিনি প্রথম নিজ জেলায় প্রবেশ করলেন।
 এর আগে সকাল ৯ টায় ন্যাম ভবনস্থ সরকারি বাসভবন থেকে সড়ক পথে বের হয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে বিআইডব্লিউটিসির নির্ধারিত একটি ফেরিতে দৌলতদিয়া ঘাটে আসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রেলমন্ত্রী আরো বলেন, ‘ঐতিহ্যগত ভাবেই রাজবাড়ী জেলাকে রেলের শহর বলা হয়। রেলের শহরের মানুষকে রেলমন্ত্রী বানিয়ে প্রধানমন্ত্রী আমাকে যেমন সম্মানীত করেছেন ঠিক তেমনি রাজবাড়ী জেলাবাসীকেও সম্মানীত করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি বলেন, ঐতিহ্যবাহী গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচলকারী সকল বন্ধ ট্রেন আবার চালু করা হবে।  রাজবাড়ীতে বহুবছর ধরে বন্ধ হয়ে থাকা লোকোসেডটি আরে বড় পরিসরে চালু করা হবে। এখানে ট্রেনের স্পেশাল কোচের মেরামত হবে। লোকেসেডের বেহাত হওয়া জমি উদ্ধার করা হবে। রেলের কোন জমি বা সম্পদ কেউ অবৈধভাবে দখল করে রাখতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘সারা দেশে রেলপথ চালু করলে দেশের উন্নয়ন হবে। অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। রেলপথ চালু হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। কৃষি পণ্যসহ বিভিন্ন মালামাল খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা যাবে।  এ জন্য সব জেলায়  রেলপথ চালু করা হবে।
আপনাদের সবার সহযোগিতা ও দোয়া সাথে থাকলে প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে আমাকে রেলমন্ত্রী বানিয়েছেন আমি সেই উদ্দেশ্য সফল করতে পারব ইনশাআল্লাহ।’
গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ  আরুজ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

সব জেলায় রেলপথ চালু করা হবে 

রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত ও বন্ধ রেল চালু করতে চাইঃ -রেলমন্ত্রী জিল্লুল হাকিম

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :