ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার

সাদ্দাম উদ্দিন রাজ:

নরসিংদীর রায়পুরায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র মামলার আসামি হান্নান ওরফে ‘অস্ত্র হান্নান’ এবং মির্জারচরের সন্ত্রাসী হিসেবে পরিচিত নুরুল ইসলামকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের তত্ত্বাবধানে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, রায়পুরা উপজেলার দুর্গম নিলক্ষা এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী হান্নান ঢাকায় অবস্থান করছেন—গোপন সূত্রে এমন তথ্য পাওয়ার পর তার অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। পরে তেজগাঁও এলাকায় অভিযা

একই অভিযানে মির্জারচরের নুরুল ইসলামকেও গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের তথ্যমতে, হান্নান ওরফে ‘অস্ত্র হান্নানের’ বিরুদ্ধে গত জুনে নিলক্ষায় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ মোট তিনটি হত্যা মামলা রয়েছে। এছাড়া দ্রুত বিচার আইনে একটি, মাদক আইনে একটি এবং অন্যান্য ধারায় আরও পাঁচটি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, রায়পুরার বিভিন্ন এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকায় অভিযান চালিয়ে হান্নান ও নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি রায়পুরার অন্যান্য তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি: ২৪ অক্টোবর ২০২৬

error: Content is protected !!

রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :