ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রায়পুরায় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সাদ্দাম উদ্দিন রাজ:

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর দীপু সরকার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাটসংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দীপু সরকার উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। তিনি স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিলেন। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিন সমবয়সী কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

ঘটনার পর তার সঙ্গে থাকা অন্য কিশোররা স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত করা হয়।

সোমবার সকালে স্থানীয়রা মনিপুরা ঘাটসংলগ্ন একটি ইটভাটার পাশে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দীপু সরকারের বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে চার স্থানে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

error: Content is protected !!

রায়পুরায় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :