ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজাপুর-কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা

অহিদ সাইফুলঃ

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া দুই উপজেলায় এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ, এ+ ও এ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী ও মিসেস সাবরিনা সামাদ ফিরোজীর সৌজন্যে আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় রাজাপুর বাইপাস মোড় তালুকদার বাড়ি মসজিদ সংলগ্ন মঈন ফিরোজীর কার্যালয় সামনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা, মিসেস সাবরিনা সামাদ ফিরোজী, ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি টুকু মৃধা, মঠবাড়ী ইউনিয়নের যুবদল সভাপতি হায়দার সিকদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা সিকদার, কাঠালিয়া বিএনপি নেতা মোঃ সাব্বির হাওলাদার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংবিধান সংস্কার বিষয়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা, ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী।

তিনি তাঁর বক্তব্যে বলেন—“রাজাপুর-কাঠালিয়ার মেধাবী শিক্ষার্থীরাই এ এলাকার আসল সম্পদ। শিক্ষা উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। মেধা ও যোগ্যতাকে বেশি গুরুত্ব দিলে সমাজ এগিয়ে যাবে—আমি সবসময় সেই প্রচেষ্টার অংশ হতে চাই।”

তিনি আরও বলেন—“শিক্ষায় বিনিয়োগই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। আজকের সাফল্য আগামী দিনের নেতৃত্বকে শক্তিশালী করবে।”শিক্ষিত জাতি দেশ ও সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশা করেন।

অনুষ্ঠান শেষে রাজাপুর ও কাঠালিয়ার কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ১৫৭ কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

রাজাপুর-কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :