ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজাপুরে ৫ মাদকসেবীর ৩ মাস করে কারাদণ্ড

মোঃ অহিদ সাইফুল:

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনের সময় পাঁচ মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল রাতে উপজেলার বড় কৈবর্তখালী ও পাকাপোল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে পাঁচজনকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাদক সেবনের সরঞ্জামও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বড় কৈবর্তখালী গ্রামের জয়রাম তেওয়ারির ছেলে সুজন তেওয়ারি (৪৫), বড় গালুয়া গ্রামের গনি হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (৪২), পূর্ব ফুলহার গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে তুহিন (২২), একই ব্যক্তির ছেলে মো. সাইফুল হাওলাদার (২৪) এবং মনোহরপুর গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে মো. রাব্বি (২০)।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের আজ সকালে জেলা কারাগারে পাঠানো হবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

রাজাপুরে ৫ মাদকসেবীর ৩ মাস করে কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :