ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজাপুরে ১৪৪ ধারা জারি, বিএনপি পথসভা ও যুবদলের র‍্যালি

মোঃ অহিদ সাইফুলঃ

রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন ৭ আগস্ট বিকাল ৩টায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে র‍্যালি ও সমাবেশের আয়োজনের জন্য অনুমতি পত্র প্রশাসনকে দেন। একই স্থানে ঐসময়ে ১১ আগস্ট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেনও সমাবেশের অনুমতির জন্য পত্র দাখিল করেন।

পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রাজাপুর থানার ওসি ১২ আগস্ট উপজেলা প্রশাসনের কাছে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারির সুপারিশ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ একই দিন রাত ১০টা থেকে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মার্কেট চত্বর ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা কার্যকরের আদেশ জারি করেন।

তবুও বুধবার বিকাল সাড়ে ৪টায় রাজাপুর বাইপাস এলাকায় বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন , নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত,সংবিধান সংস্কার কমিশনের সদস্য মঈন ফিরোজী, অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমানসহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নূর হোসেন এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তবে সমাবেশ কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

error: Content is protected !!

রাজাপুরে ১৪৪ ধারা জারি, বিএনপি পথসভা ও যুবদলের র‍্যালি

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :