ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজাপুরে ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা, আহত ২, জনমনে আতঙ্ক

মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সুপ্তি জুয়েলার্সের মালিক গোপাল কর্মকারের স্বর্ণ ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা সদরের বাজারের দক্ষিণ মাথা এলাকার কামার পট্টিতে ঘটনা ঘটেছে। এ ঘটনায় হেলমেট পরা দুর্বৃত্তরা দাড়ালো অস্ত্রের আঘাতে গোপাল কর্মকারের বাম পায়ে ও তার মোটর সাইকেলে থাকা রতনের বাম হাতে জখম হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় উপজেলার স্বর্ণ ব্যবসায়ীরে মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাজাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের উপজেলা শাখার সাধারন সম্পাদক স্বর্ণ ব্যবসায়ী গোপাল কর্মকার দৈনিক কালবেলা ও আজকের বার্তার রাজাপুর প্রতিনিধি।

ভুক্তভোগী গোপাল কর্মকার জানান, রাত সাড়ে ৮ টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মত টাকা ও গহনাসহ প্রয়োজনীয় মালপত্র নিয়ে মোটরসাইকেল যোগে রতন নামে এক আত্মীয়কে নিয়ে দুজনে মিলে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সদরের বাজারের দক্ষিণ মাথা এলাকার কামার পট্টিতে এলে হেলমেট ও কালো জ্যাকেট পরিহিত কয়েক যুবক রাস্তার মধ্যে একটি মোটর সাইকেল থামিয়ে রেখে তার গতিপথ রোধ করে পেপারে মোড়ানো দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত শুরু করে তারা দুজন মোটর সাইকেল থেকে পরে যায় এবং আঘাত প্রাপ্ত হয়ে জখম হন। তবে আহতদের গায়ে ছোয়েটারের কারনে এবং দাড়ালো অস্ত্রে পেপার মোড়ানো থাকায় প্রাণে রক্ষা পান তারা।

গোপাল কর্মকার আরও জানান, আশপাশের লোকজন তাদের ডাক চিৎকার শুনে এগিয়ে আসা শুরু করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তার সাথে থাকা দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু দ্রæত লোকজন এগিয়ে আসায় পকেটে থাকা টাকা ও স্বর্ণ ভর্তি ব্যাগ নিতে পারেনি। দুর্বৃত্তদের নিয়ে যাওয়া ব্যাগ দুটিতেও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মালামাল ছিল। পরিস্থিতি দেখে পাখি নামে এক ব্যক্তি গোপাল কর্মকারকে রক্ষার জন্য পাশের একটি ভবনের ছাদ থেকে দুর্বৃত্তদের লক্ষ করে ফুলের টপ ছুড়ে মারলে দুর্বৃত্তরা দুটি মোটর সাইকেলে করে দুদিকে পালিয়ে যায়।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কর্মকার জানান, গোপালের উপরে এর আগেও একবার আক্রমন হয়েছিলো। গত সন্ধ্যা রাতে শহরের মধ্যে এমন ঘটনায় উপজেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। গুলি বর্ষণ হামলাকারীদের দ্রæত আইনের আওতায় আসার দাবি জানান তিনি। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থলে রাতেই পুলিশ পরিদর্শন করে দ্রæত গতিতে মোটর সাইকেল যাওয়ার সিটি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার পাশপাশি ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী কার্যক্রম জোরদার করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

রাজাপুরে ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা, আহত ২, জনমনে আতঙ্ক

আপডেট টাইম : ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :