ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

অহিদ সাইফুলঃ

মঙ্গলবার (২৪ জুন) উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১.৪৫মিনিটে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্।

২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপকরণ বিতরণ করা হচ্ছে। কর্মসূচির আওতায় ৪২০ জন কৃষককে উফশী আমন ধানের বীজ ও সার, ১২০ জনকে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার, ১৮০ জনকে লেবুর চারা ও সার, ১৩০ জনকে আমের চারা, ৫০০ জন কৃষক ও ১২০টি প্রতিষ্ঠানে নারিকেল চারা, ৬৪টি কৃষক সংগঠনে তাল চারা, ১৭৫০ শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ তার বক্তব্যে বলেন, কৃষকদের প্রাপ্ত উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। এতে করে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষকরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাজাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

আপডেট টাইম : ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :