ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে ডাকাতি মামলায় লুন্ঠিত মালামাল উদ্ধার সহ ৮ ডাকাত গ্রেফতার

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামের মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এবং স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও নগদ টাকা লুণ্ঠন করে। পরবর্তীতে রাজশাহী জেলা পুলিশের ডিবির একটি টিম অভিযুক্ত ৮ জন ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো ১। মোঃ শাহাদত হোসেন কলম(৩৩), ২। মোঃ শান্ত ইসলাম(২৬), ৩। মোঃ বেলাল হোসেন(৩০), ৪। মোঃ শুকুর আলী(৫২), ৫। মোঃ শাকিল হোসেন(৪০), ৬। মোঃ রানা হোসেন(২৪), ৭। মোঃ রাসেল হোসেন(২২), ৮। মোঃ এখলাছ রহমান মিন্টু(৪২)। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ শুকুর আলী ডাকাতির দায় স্বীকার করে রাজশাহীর বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

অভিযুক্ত শাহাদত হোসেন কলম বগুড়ার আদমদিঘীর ছাতিয়ান চৌধুরীপাড়া গ্রামস্থ মো: আ: সামাদ খোকার পুত্র, শান্ত ইসলাম নওগাঁ মান্দার আবিদ্যপাড়া গ্রামস্থ মো: নাসির উদ্দিনের পুত্র, বেলাল হোসেন পিরোজপুর নাজিরপুর বাকশি গ্রামস্থ মৃত সামছু শেখের পুত্র,: শুকুর আলী নওগাঁর ধোপাইলকুড়ি গ্রামস্থ মৃত কছের ফকিরের পুত্র, শাকিল হোসেন জয়পুরহাট আক্কেলপুরের দারাড়কুল গ্রামস্থ মোঃ বাবুলের পুত্র, রানা হোসেন ও রাসেল হোসেন’দ্বয় নওগাঁর বদলগাছীর রামশাপুর গ্রামস্থ আমজাদ হোসেনের পুত্র এবং এখলাছ রহমান মিন্টু নওগাঁর খাঁস নওগাঁ চক এলাম ইদুর বটতলা গ্রামস্থ মেছের আলীর পুত্র। অভিযুক্ত সকলেই আন্ত: বিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি করেছে বলে জানান যায়।

এ ডাকাতির ঘটনার সংবাদ প্রাপ্তির পরই তানোর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামের নির্দেশে ওসি ডিবি আরিফ আলীর নেতৃত্বে, এসআই স্বপন হোসেন’সহ জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম অভিযান পরিচালনা করে এই ডাকাতি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৮ জনকে গ্রেফতার করে। ১ হতে ৭ নং অভিযুক্তকে জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন তিলকপুর রেলষ্টেশন সংলগ্ন জনৈক লিটন মোল্লার ভাড়া দেওয়া বাড়ি থেকে এবং ৮নং অভিযুক্ত এখলাছ রহমান মিন্টু’কে নওগাঁ সদর থানাধীন ইদুর বটতলা নামক স্থানে মনোরমা জুয়েলার্স থেকে গ্রেফতার করে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন।

গ্রেফতারকৃত ডাকাত শুকুর আলী গত ১৫/০৯/২০২৫ খ্রি. কার্যবিধির ১৬৪ ধারায় তার অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। অভিযুক্তের জবানবন্দিতে জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাত ০৩:৩০ টায় রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা গ্রামের মো: মোয়াজ্জেমুল হোসেনের বসতবাড়ির মেইন দরজা ভেঙ্গে ঘড়ে প্রবেশ করে সকলকে গামছা দিয়ে হাত, পা এবং মুখ বেঁধে ফেলে। ৪টি ফোন, নগদ ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, স্বর্নের চেইন, কানের দুল হাতের আংটি’সহ ১টি মোটরসাইকেল লুণ্ঠন করে কৌশলে পালিয়ে যায়।

উল্লেখ্য, গত ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ডাকাতির ঘটনায় মো: মোয়াজ্জেমুল হোসেন বাদি হয়ে তানোর থানায় অজ্ঞাতনামা ৬-৮ ব্যক্তির বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা এবং ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এই ডাকাতির ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার ও লুন্ঠিত আরও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিসর্জনের অশ্রুতে ঐতিহ্যের বাঁধন, ঘিওরে ২০২ বছরের সম্প্রীতির মেলায় মানুষের ঢল

error: Content is protected !!

রাজশাহীতে ডাকাতি মামলায় লুন্ঠিত মালামাল উদ্ধার সহ ৮ ডাকাত গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :