ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রবীন্দ্রনাথের কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুঠিবাড়ি পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিজয় জর্জ।

আজ সকাল ১১ টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ও ভারত সরকারের অর্থায়নে রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কার্যক্রম তিনি সরেজমিনে পরিদর্শন করেন।

শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি সম্প্রসারিত উন্নয়ন কার্যক্রম ভারত সরকারের অর্থায়নে ২০১৫ সালের ৬ জুন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ১৭ লাখ টাকা।

রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে বিজয় জর্জ সেখানে মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি পরিদর্শন বইতে সই করেন।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশন রাজশাহীর ডেপুটি কমিশনার সঞ্জয় কুমার ভাট্টি ও সেকেন্ড সেক্রেটার সঞ্জয় জাইন, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহিমুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ডিডি (প্রশাসন) মাহবুবুল আলম, গণপূর্ত অধিদপ্তর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলসহ প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী শাহে আলম

error: Content is protected !!

রবীন্দ্রনাথের কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :