ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রবিবার একাদশ সংসদের শেষ অধিবেশন

আগামীকাল ২২ অক্টোবর বসবে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন। চলতি সংসদের এটিই শেষ অধিবেশন। শুরু হবে বিকেল ৪টায়।

গত ৫ অক্টোবর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদের ২৫তম এই অধিবেশন বসবে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে। এটি ২০২৩ সালের ৫ম অধিবেশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশনটি আহ্বান করেন।

সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে আগামীকাল বিকেল ৩টায় বসবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৫তম বৈঠক। জাতীয় সংসদ ভবনের ১নং স্থায়ী কমিটি কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রবিবার সন্ধ্যা ৬টায় বসবে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা। সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি আওয়ামী লীগের সংসদীয় দলের অষ্টম সভা।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর শেষ হয় একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশন সমাপ্তি টানেন।

গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া ৯ কার্যদিবসের এই অধিবেশনে উত্থাপিত ৩৫টি বিলের মধ্যে ১৮টি বিল পাস করা হয়। অধিবেশনটির শেষ দিনে তিনটি কমিটি পুনর্গঠন হয়। স্থায়ী কমিটি ১৭টি রিপোর্ট উপস্থাপন করে। এ ছাড়া স্থায়ী কমিটির ৩০টি কার্যক্রম রিপোর্ট উত্থাপন হয়। প্রধানমন্ত্রীর জন্য জমা পড়া ২৫টি প্রশ্নের মধ্যে তিনি ১১টির জবাব দেন। আর অন্যান্য মন্ত্রীদের জন্য ৭৩৯টি প্রশ্নের মধ্যে তারা ৫২৬টি জবাব দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি

error: Content is protected !!

রবিবার একাদশ সংসদের শেষ অধিবেশন

আপডেট টাইম : ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :