ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নাঈমুল ইসলামঃ

রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজন। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় চারজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

এছাড়া এই সময়ের মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ১০১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ​স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম হবিবুর রহমান (৪০)। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে এসে গত শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৪৫১ জন। এরমধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ২২২২ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন।

​বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করলেই চলবে না, বরং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন ও পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সামান্য জ্বর দেখা দিলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

আপডেট টাইম : ১৯ ঘন্টা আগে
নাঈমুল ইসলাম, রংপুর সদর উপজেলা প্রতিনিধি :