ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুরের গঙ্গাচড়ায় ১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে

গোলাম রাব্বীঃ

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মান্দ্রাইন পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কিশোর ঘটনার পর থেকে পলাতক।

ভুক্তভোগী শিশুটির বাবা গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গঙ্গাচড়া মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় তাদের ছোট মেয়ে (১৮ মাস) বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে প্রতিবেশী কিশোর অভিযুক্ত সোয়ান মিয়া (১৪) গান শোনানোর কথা বলে শিশুটিকে কোলে করে নিজের ঘরে নিয়ে যায়।

পরে শিশুটির দাদী কান্নার শব্দ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে সোয়ান মিয়ার টিনশেড ঘরের ভিতরে ঢুকে দেখেন, কিশোর সোয়ান শিশুটিকে বিছানায় শুইয়ে পায়ুপথে বলাৎকার করছে। তাকে দেখেই অভিযুক্ত কিশোর দৌড়ে পালিয়ে যায়। পরে রক্তক্ষরণ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শিশুর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়।

পরে স্থানীয়রা শিশুটিকে প্রথমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ।

শিশুর বাবা জানান, মেয়ের চিকিৎসা ও আত্মীয়দের সাথে পরামর্শ করতে গিয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে। তিনি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

রংপুরের গঙ্গাচড়ায় ১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে

আপডেট টাইম : ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :