ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মানুষ বাঁচে তার কর্মে

যে রাষ্ট্রে ভাল কাজ করে তাকেই মানুষ স্মরণ করেঃ -আবদুল হান্নান মাসউদ

হানিফ উদ্দিন সাকিবঃ

যে তার ঘরে ভাল কাজ করে তার পরিবার তাকে সম্মান করে। যে তার সমাজে ভাল কাজ করবে সমাজ তাকে সম্মান করবে, যে তার দেশের জন্য ভাল কাজ করবে দেশের মানুষ তাকে স্মরণ করবে, মানুষ বাঁচে তার কর্মে বলে উক্তি করেছেন হান্নান মাসুদ।

শনিবার (১৬ আগষ্ট) বিকেলে হরণী ইউনিয়নে নদীভাঙন কবলিত এলাকায় দুই হাজার নয়শত মিটার স্থান জুড়ে জিও ব্যাগ ডাম্পিং কাজের পরিদর্শনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, সদ্য সাবেক এমপি তার কর্মের কারণে সে আজ জেলখানায়। আমরা তার বিষয়ে ভালো বলতে পারিনা। সে খারাপ করেছে বিধায় আমরা তাকে খারাপই বলবো। কিন্তু এর আগে যে এমপি ছিল ফজলুল আজিম তাকে আমরা খারাপ বলতে পারি নাই। আমি যদি নির্বাচন করি সেক্ষেত্রে ফজলুল আজিম যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীও হয় তবু আমরা তার বিষয়ে পজেটিভ কথাই বলব। কেননা তিনি কোন লুটপাট করেন নাই। তিনি ভালো কাজ করেছেন বিধায় তার বিষয়ে আমরা ভালো কথাই বলি।

তিনি আরো বলেন, নদী কি শুধু আওয়ামীলীগের বাড়ীঘর ভাঙে! নাকি শুধু বিএনপির বাড়ীঘর ভাঙে? দলমত আমরা বুঝি না। নদী ভাঙার সময় কে বিএনপি করে আর কে আওয়ামীলীগ করে তা দেখে ভাঙে না। নদী সবাইর ঘর বাড়ী ভাঙে। আমরা চাই তাড়াতাড়ি এ এলাকার নদীভাঙন রোধের কাজগুলো শেষ করা হোক। এ কাজ আমাদের সবার। আপনাদের সুখে দুঃখে আমাকে সব সময় পাশে পাবেন। আপনাদের যেকোন ডাকে আমি সাড়া দিব ইনশাআল্লাহ।

পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিল জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলার যুগ্ম সমন্বয়কারী জাকের হোসেন, সদস্য মো. ফরহাদ, মো. শাহজাহান, ইউসুফ রেজা, নূরে আলম মাহমুদ রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মানুষ বাঁচে তার কর্মে

যে রাষ্ট্রে ভাল কাজ করে তাকেই মানুষ স্মরণ করেঃ -আবদুল হান্নান মাসউদ

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :