ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ছোট বোনের বাসায় থেকে বাড়ি ফেরার পথে এক যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ওই ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী যুবতীর মা আরেফিন বেগম।বর্তমানে ওই যুবতী নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বিন্দুঘোষ গ্রামের কবির হাওলাদারের সাথে একই এলাকার জামাল খানের পূর্ব থেকে বিভিন্ন বিষয়ে নিয়ে বিরোধ চলছিলো। মঙ্গলবার দুপুরে জামাল খানের বড় মেয়ে ছোট মেয়ের শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে কবিরের ছেলে মোরসালিন হাওলাদার ও তার প্রতিবেশী হেমায়েতের ছেলে মোত্তাকিন তাদের বাড়ির সামনে একটি পরিত্যাক্ত বিদ্যালয়ের ভবনের দিকে জোর করে নিয়ে যেতে থাকে।পরে ওই যুবতী ডাক চিৎকার করলে তাকে মারধর করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী যুবতীর বাবা জামাল খান বলেন,আমি তাদের ভয়ে ঢাকায় থাকি। কিছুদিন আগে আমারা বাড়িতে আসি। আমার মেয়েকে আজকে তারা ধর্ষণের চেষ্টা চালিয়ে মারধর করেছে। আমার মেয়েটি অবিবাহিত। আমার মেয়ের মান সম্মান সব শেষ হয়ে গেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত মোরসালিনের বাবা কবির হাওলাদার বলেন,আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমাদের ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ বিষয়ে ওই যুবতীর মা একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :