ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যার শরীরে সালথা নগরকান্দার মাটি ও মানুষের গন্ধ আছে তাকেই নমিনেশন দিবেন শেখ হাসিনা -মেজর (অবঃ) আতমা হালিম

ফরিদপুর – ২ সংসদীয় আসনের (সালথা -নগরকান্দার) উপনির্বাচনে যার শরীরে দেশের মাটি ও মানুষের গন্ধ আছে এমন একটা লোককেই নমিনেশন দিবে বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত এবং অপ্রত্যাশিত ব্যাক্তিকে মনোনয়ন দিবে না দল।

শনিবার ১ অক্টোবর দুপুরে নেতাকর্মীদের সাথে মধ্যহ্ন ভোজের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু সেনাপরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর( অবঃ) আতমা হালিম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রায় দুই দশক যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়ে দেশের মানুষের জন্য ও দলের জন্য কাজ করে আসছি। আওয়ামী লীগের রাজনীতি করি বলেই অনেকবার হামলা মামলার স্বীকার হয়েছি। আমাকে প্রাননাশের চেষ্টাও করা হয়েছে ভাগ্যক্রমে বেঁচে আছি। সাংবাদিকদের প্রশ্ন ছিলো কেন আপনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি? উল্টো প্রশ্ন করে তিনি বলেন কেনই বা আমি দলীয় মনোনয়ন পাবো না? আমার রাজনীতির জীবনের শুরু থেকেই আওয়ামীলীগের রাজনীতি করে আসছি।

অনেকেই খোলস পাল্টিয়েছে, দলের দুর্দিনে সরে দাড়িয়েছে। দল পাল্টানো থাক দূরের কথা আওয়ামী বিরোধী কোন কর্মকাণ্ডে যাইনি কখনো। এতএব আমি দলের কাছে দলীয় মনোনয়ন শতভাগ দাবিদার এবং দল আমাকে মনোনয়ন দিবে বলে বিশ্বাস রাখি।

এসময় উপস্থিত ছিলেন, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইশারত হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু মিয়া, যুবলীগ নেতা রাসেল মিয়া,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন কাজী সহ শতাধিক নেতাকর্মী। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মৃত্যু বরন করেন।

পরে তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ২৬ সেপ্টেম্বর আসনটিতে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ২৯ সেপ্টেম্বর আসনটিতে উপনির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন মেজর (অবঃ) আতমা হালিম। এবং গতকাল ৩০ সেপ্টেম্বর নমিনেশন ফরম পূরন পূর্বক দলীয় কার্যালয়ে জমা দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ, যেভাবে আবেদন

error: Content is protected !!

যার শরীরে সালথা নগরকান্দার মাটি ও মানুষের গন্ধ আছে তাকেই নমিনেশন দিবেন শেখ হাসিনা -মেজর (অবঃ) আতমা হালিম

আপডেট টাইম : ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :