আপডেট টাইম :
০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
২৩৭
বার পঠিত
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মোঃ আমিন হোসেন : ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নলছিটি উপজেলার বাসিন্দা শাহিন মোল্লাকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে এলিট ফোর্স র্যাব-১, সিপিসি-২ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে নলছিটি থানার এএসআই মো. আওলাদ হোসেন ও এ.এস.আই মো. জসিম উদদীনের নেতৃত্বে একটি টীম রাজধানী ঢাকার উত্তরার পূর্ব থানাধীন আবদুল্লাহপুর এলাকা থেকে তাকে আটক করে। উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুর গ্রামের মতিয়ার রহমান মোল্লার ছেলে শাহিন মোল্লা। সে একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত কতৃক রায় ঘোষণার পরে ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.মুরাদ আলী জানান,শাহিন মোল্লাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
মোঃ আমিন হোসেন : ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নলছিটি উপজেলার বাসিন্দা শাহিন মোল্লাকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে এলিট ফোর্স র্যাব-১, সিপিসি-২ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে নলছিটি থানার এএসআই মো. আওলাদ হোসেন ও এ.এস.আই মো. জসিম উদদীনের নেতৃত্বে একটি টীম রাজধানী ঢাকার উত্তরার পূর্ব থানাধীন আবদুল্লাহপুর এলাকা থেকে তাকে আটক করে।
উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুর গ্রামের মতিয়ার রহমান মোল্লার ছেলে শাহিন মোল্লা। সে একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত কতৃক রায় ঘোষণার পরে ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.মুরাদ আলী জানান,শাহিন মোল্লাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।