ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

যাবজ্জীবন  সাজাপ্রাপ্ত   পলাতক আসামিকে ‌ গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, গত ১৫ জুলাই   রাত আনুমানিক ৯ টায়  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র‌্যাব-০৮ এর সহযোগীতায় পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পাজ্জুনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-১৪, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ একযুগ ধরে পলাতক আন্তঃজেলা মাদক সম্রাট আসামী মোঃ রাশেদ মন্ডল ওরফে  জহুরুল (৪৪), পিতা-মোঃ আঃ রাজ্জাক মোল্লা, সাং-সুলতানপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আটকৃত  আসামী মো: রাশেদ মন্ডল ওরফে  জহিরুল(৫০), পিতা- মো: আ: রাজ্জাক মন্ডল, সাং- সুলতানপুর, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া একজন আন্ত:জেলা মাদক সম্রাট।
গত ১৭/০২/২০১০ইং তারিখ বিপুল পরিমান  মাদকদ্রব্য ফেন্সিডিল সহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট  থানা এলাকায় র‍্যাবের নিকট উক্ত আসামী হাতে নাতে গ্রেফতার  হয়। উক্ত ঘটনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার মামলা নং- ১৪, তারিখ- ১৭/০২/২০১০ইং, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ) ধারা মুলে একটি নিয়মিত মামলা রুজু হয়। বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে দীর্ঘ দিন বিভিন্ন স্থানে নিজের নাম পরিচয় গোপন করে বসবাস করা সহ সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রাখে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে দীর্ঘ দিন যাবৎ কুষ্টিয়া ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম ও পরিচয় গোপন করে আত্মগোপন করেছিল এবং সুকৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট ও পাবনা জেলার সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

আপডেট টাইম : ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :