ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোর ১ শার্শা আসনে উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির দলীয় মনোনয়ন প্রত্যাশী

সাজেদুর রহমানঃ

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, আমি গত ৪৫ বছর রাজনৈতিক জীবনে কখনো দলকে ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাব না। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে আমি জনগণের প্রতিনিধি হয়ে শার্শা ও বেনাপোলের উন্নয়ন নিশ্চিত করতে চাই।

–

মঙ্গলবার (২৪ জুন) বিকালে শার্শার নাভারণ বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

–

আবুল হাসান জহির বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমরা ৬ জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দলের সিদ্ধান্তে আমি প্রাথমিক মনোনয়ন পেয়েও তা প্রত্যাহার করে নিয়েছিলাম। এরপরও নির্বাচনে দলের পক্ষে সক্রিয় ভাবে কাজ করেছি। আমি ২০০৮ সাল থেকে শার্শা উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছি। দুঃসময়ে রাজপথে থেকেছি, হামলার শিকার হয়েছি, জেল খেটেছি। এত কিছুর পরেও কর্মীদের ফেলে যাইনি। এই দীর্ঘ সময়ে ৪৬টি নাশকতার মামলায় আমাকে আসামি করা হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের হাতে অনেকবার রক্তাক্ত হয়েছি। কিন্তু দলের প্রতি আমার নিষ্ঠা কখনো কমেনি। এখনো আমি মাঠে আছি, থাকবো।
জাতীয় নির্বাচনে নিজেকে একজন মনোনয়নপ্রত্যাশী উল্লেখ করে তিনি বলেন, “দল যদি আমাকে প্রার্থী করে এবং জনগণ আমাকে ভোট দেয়, তবে আমি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবো।

–

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা মাঠে যান, ইউনিয়নপর্যায়ে গিয়ে জানুন জনগণ কাকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চায়। জনগণের সেই চাহিদা আপনারা সংবাদে তুলে ধরলে দলও বুঝতে পারবে কাকে মানুষ চায়।

–

এসময় বেনাপোল,শার্শা,ওবাগআঁচড়া অঞ্চলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

যশোর ১ শার্শা আসনে উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির দলীয় মনোনয়ন প্রত্যাশী

আপডেট টাইম : ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :