ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যত বড় নেতাই হন না কেন- অপকর্ম করলে তার জায়গা বিএনপিতে হবে নাঃ -অমিত

মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘যত বড় নেতাই হন না কেন- তিনি যদি কোন অপকর্ম করেন তার জায়গা বিএনপিতে হবে না। যে নেতা ফ্যাসিবাদীবাদীদের আশ্রয়- প্রশ্রয় দেবেন তার জায়গাও বিএনপিতে হবে না। এমনকি কেউ যদি এ জাতীয় কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেয়া হবে না। বিগত ১৬ বছর বিএনপি অস্থির দুঃশাসন অতিক্রম করেছে। মনে রাখতে হবে বাংলাদেশ একক কোন সংগঠনের দেশ নয়। এদেশ গড়তে সবাইকে একতাবদ্ধ হতে হবে।’

বুধবার (৬ আগস্ট) বিকেলে স্থানীয় মুনশি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল) যশোর জেলা বিএনপির বিজয় র‍্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন এবং ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

প্রধান অতিথি অমিত বলেন, ‘দীর্ঘ এত বছর কর্মীরা কি কারনে তাদের জীবন উৎসর্গ করেছে; শত শত মামলার শিকার হয়েছে, গুম হয়েছে; রাজপথে দুর্বার আন্দোলন করেছে, জেল খেটেছে এই বিষয়টি প্রত্যেকের মনে রাখতে হবে। আন্দোলনের এই ফসল যাতে বৃথা না যায় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। প্রত্যেক নেতাকর্মীদের এখন দায়িত্ব পালন করার সময় এসেছে। সব ভেদাভেদ ভুলে সেই দায়িত্ব পালন করতে হবে।’

বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকে সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন সেই বিষয়গুলো পাড়া- মহল্লা, গ্রামগঞ্জে প্রত্যেক মানুষের কাছে সে বার্তা পৌঁছে দিতে হবে।’ সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র‍্যালী দড়াটানা- চৌরাস্তা হয়ে যশোর মনিহার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির অন্যতম নেতা মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা প্রমুখ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

যত বড় নেতাই হন না কেন- অপকর্ম করলে তার জায়গা বিএনপিতে হবে নাঃ -অমিত

আপডেট টাইম : ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
মোঃ নূর -ই- আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :