আপডেট টাইম :
০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
২৫৮
বার পঠিত
মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসারত অবস্থায় প্রভাষকের মৃত্যু
ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক মো. তৈয়ব আলী (৪২) সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা লালমাটিয়া সিটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। শুক্রবার বাদ জুম্মা মরহুমের নিজ বাড়ি উপজেলার শিয়ালদী গ্রামে মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাঁকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়। পরিবার সূত্র জানা যায়, প্রভাষক তৈয়ব আলী খান বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে বোয়ালমারী থেকে আলফাডাঙ্গা সরকারি কলেজে যাচ্ছিলেন। মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর বনচাকী নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আরেকটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। এসময় তিনি গুরুত্বর আহত হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে স্থানী হাসপাতালে সাধারণ চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা লালমাটিয়া সিটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে এগারোটায় মৃত্যু কোলে ঢলে পড়েন। এসময় তিনি স্ত্রী দুই সন্তানসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।
ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক মো. তৈয়ব আলী (৪২) সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা লালমাটিয়া সিটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।
শুক্রবার বাদ জুম্মা মরহুমের নিজ বাড়ি উপজেলার শিয়ালদী গ্রামে মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাঁকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।
পরিবার সূত্র জানা যায়, প্রভাষক তৈয়ব আলী খান বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে বোয়ালমারী থেকে আলফাডাঙ্গা সরকারি কলেজে যাচ্ছিলেন। মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর বনচাকী নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আরেকটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। এসময় তিনি গুরুত্বর আহত হয়ে পড়েন।
তাঁকে উদ্ধার করে স্থানী হাসপাতালে সাধারণ চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা লালমাটিয়া সিটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে এগারোটায় মৃত্যু কোলে ঢলে পড়েন। এসময় তিনি স্ত্রী দুই সন্তানসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।