ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার বাদীকে, মামলা তুলে নিতে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আকাশ দাস মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের গোয়াগ্রাম (কৃষ্ণনগর) গ্রামের ধীরেন দাসের ছেলে আকাশ দাসের কাছ থেকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১১ লক্ষ টাকা নেন, উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের মৃত হরগোবিন্দ বাকচির ছেলে বিপ্লব বাকচি ও লিটন বাকচি ওরফে টুলু বাকচি। পরে তাকে বিদেশে না পাঠিয়ে অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় আকাশ দাস আদালতে মুকসুদপুর সি.আর. মামলা নং-৬৩/২৬ এবং সি.আর. মামলা নং-১৪/২৬ দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৫ মে ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জলিরপাড় এলাকায় তার বাড়ির সামনে অভিযুক্তরা তাকে গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ করলে তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে এক সপ্তাহের মধ্যে মামলা তুলে না নিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেন।

এ ঘটনার পর থেকে আকাশ দাস ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত লিটন বাগচি ওরফে টুলু বাকচির সাথে কথা হলে তিনি মুঠোফোনে জানান, আমি বিদেশে নিতে টাকা নিয়েছিলাম। তাকে বিদেশ নিতে ব্যার্থ হওয়ায় টাকা ফেরত দিয়ে দিয়েছি। মামলা তুলে নিতে চাপ বা হুমকির বিষয়টি অস্বীকার করেন।

মুকসুদপুর সিন্দিয়াঘাট ফাঁড়ির এস আই ইমাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে পাটক্ষেতে ভুসিমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

error: Content is protected !!

মুকসুদপুরে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :