ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে সালমান শেখ(১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা আরও ১ আরোহী পরশ মোল্লা (১৬) গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান শেখ উপজেলার লোহাইড় গ্রামের শহিদ শেখের ছেলে। আহত পরশ মোল্লা একই গ্রামের আলমাস মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সালমান শেখ তার বন্ধুকে নিয়ে বনগ্রাম বাজার থেকে লোহাইড় গ্রামে মোটরসাইকেল করে যাচ্ছিলেন, পথিমধ্যে বনগ্রাম মুন্সী বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সালমান শেখ নিহত হয় এবং পরশ মোল্লা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত পরশ মোল্লাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় সালমান শেখ নিহত হয়েছে এবং সাথে থাকা আরো এক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম

error: Content is protected !!

মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

আপডেট টাইম : ২৪ ঘন্টা আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :