ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

-প্রতীকী ছবি।

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে শামসুন্নাহার রেশমা (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে, উপজেলার মধ্য বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার রেশমা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের এনায়েত খন্দকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শামসুন্নাহার নিজ বসতঘরের দরজা-জানালা বন্ধ করে ভিতরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাঁকে নিচে নামিয়ে আনে। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিরামপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

error: Content is protected !!

মুকসুদপুরে বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :