দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মুকসুদপুরে ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কমলাপুর বাঙ্গীর মোড় জোড়া ব্রিজের নিকট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪), লিমন মোল্লা (২১), এবং ঝুটিগ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)। পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই রাসেল খান, এস আই সাব্বির হোসাইন এবং এস আই আকরাম সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে, উপজেলার কমলাপুর বাঙ্গীর মোড় জোড়া ব্রীজের নিকট থেকে, একাধিক ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কমলাপুর বাঙ্গীর মোড় জোড়া ব্রিজের নিকট থেকে তাদের গ্রেফতার করা হয়।