ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ

সারাদেশ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে খেলার মাঠ তৈরির জন্য জমি কেনার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে গ্রামে কোনো খেলার মাঠ না থাকায় শিশু-কিশোর ও তরুণেরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত ছিল। চলতি বছরের শুরুতে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপনের প্রস্তুতির সময় গ্রামে একটি মাঠ তৈরির জোরালো আলোচনা শুরু হয়। পরে গ্রামের সচেতন ও উদ্যোগী ব্যক্তিরা সবাইকে একত্রিত করে মাঠ নির্মাণের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেন।

এ মহতী উদ্যোগে গ্রামের ধনী ও গরিব নির্বিশেষে প্রায় একচল্লিশ জন বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কেউ জমির মালিকানার সমপরিমাণ মূল্য দিয়েছেন আবার কেউ নগদ অর্থ দিয়ে এই কার্যক্রমে শরিক হয়েছেন। সবার সম্মিলিত আর্থিক সহায়তায় গ্রামের দক্ষিণপাড়ার লেবুবাগান এলাকায় প্রায় আটানব্বই শতাংশ জমি কেনার ব্যবস্থা করা হয়। জমি কেনা বাবদ ছত্রত্রিশ লাখ ছাব্বিশ হাজার টাকা এবং রেজিস্ট্রি খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে প্রায় চল্লিশ লাখ টাকা।

জমি নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গ্রামবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলের শোভাযাত্রা এবং বাদ্যযন্ত্রের বাজনা সহকারে আনন্দঘন পরিবেশে উপজেলা সদরের সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি করা হয়। দলিল সম্পাদন শেষে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এই ভূখণ্ডকে খেলার মাঠ হিসেবে ঘোষণা দেওয়া হয়। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় পুরো গ্রামজুড়ে এখন বইছে আনন্দের জোয়ার।

স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও উদ্যোক্তারা জানান, এই মাঠে নিয়মিত খেলাধুলার চর্চা শুরু হলে কিশোর ও তরুণেরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে। এর মাধ্যমে তারা মাদক, সন্ত্রাস ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারবে। সরকারি বা বেসরকারি কোনো ধরনের সহায়তা ছাড়াই গ্রামের সাধারণ মানুষের এমন সম্মিলিত উদ্যোগকে এলাকার সর্বস্তরের মানুষ অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয় হিসেবে দেখছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এই স্বাবলম্বী ও সেবামূলক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ

error: Content is protected !!

মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ

আপডেট টাইম : ১১ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :