ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৮ চিকিৎসকের যোগদান

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে একসঙ্গে ৮জন নতুন চিকিৎসক যোগ দিয়েছেন। নতুন চিকিৎসকদের যোগদান উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে তাদের বরণ করে নেওয়া হয়। ফুলেল শুভেচ্ছায় সহকর্মী চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্বাগত জানান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারা আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন চিকিৎসকের পদ থাকলেও এতদিন সেখানে কর্মরত ছিলেন মাত্র চারজন। সীমিত জনবল নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযূষ কুমার সাহা অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। চিকিৎসক স্বল্পতা থাকা সত্ত্বেও সেবার মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন তিনি ও তার সহকর্মীরা।

দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হলেও নতুন ৮জন চিকিৎসকের যোগদানে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নতুন চিকিৎসকদের যোগদান উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে তাদের বরণ করে নেওয়া হয়। ফুলেল শুভেচ্ছায় সহকর্মী চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্বাগত জানান।

কুষ্টিয়া মিরপুর উপজেলার সচেতন মহল মনে করছেন, একসঙ্গে ৮জন চিকিৎসকের যোগদান মিরপুরবাসীর জন্য বড় স্বস্তির খবর। এতে করে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে এবং রোগীরা আগের চেয়ে দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা পাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৮ চিকিৎসকের যোগদান

আপডেট টাইম : ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :