ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মিরপুরে বিএনপি’র কর্মী সমাবেশে অধ্যাপক শহীদুল ইসলাম

স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে

ইসমাইল হোসেন বাবুঃ

স্বৈরাচারকে কিছুদিন আগে দেশের মানুষ বিতাড়িত করেছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। শনিবার বিকেল ৩টায় মিরপুর মহিলা কলেজ হলরুমে বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সাবেক এমপি শহীদুল ইসলাম আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে জবাবদিহিতামূলক অবস্থা তৈরি করা খুবই প্রয়োজন। এটি সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াাউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের গণতন্ত্রের পথে হাঁটতে শিখিয়েছেন। সারা দেশের মানুষের ভালোবাসা এবং নেতাকর্মীদের মাধ্যমেই বেঁচে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বাংলাদেশকে বিশ্বের বুকে একটি স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি আজ জনগণের আস্থার রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্মসূচি নিয়ে এ দেশে রাজনীতি করেছেন। তিনি পালিয়ে যাননি। তিনি এ দেশেই রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল আজ নির্বাচনের জন্য প্রস্তুত।

এসময় কর্মী সমাবেশে উপজেল বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য ও মতামত ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এইচএসসির বাংলা ১ম পত্রে ২৪ কবি-সাহিত্যিকের লেখা পড়বেন শিক্ষার্থীরা

error: Content is protected !!

মিরপুরে বিএনপি’র কর্মী সমাবেশে অধ্যাপক শহীদুল ইসলাম

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :