আপডেট টাইম :
০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
৩৪৬
বার পঠিত
মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে হবে -এম পি নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, যোগ্য শিক্ষক নিয়োগ হলে দেশের যোগ্য নাগরিক তৈরী হবে। তিনি আরও বলেন মাধ্যমিক স্কুল গুলোতে শিক্ষক নিয়োগে দূর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ের উন্নয়ন আমার হাতে, আদর্শ মানুষ গড়ার দায়িত্ব শিক্ষকদের হাতে। আজ বিদ্যালয়ে এক তলা ভবন করেছি আগামীতে ৪ তলা ভবন করব। বিদ্যালয় মাঠ ভরাট, রাস্তা নির্মাণ ও আইসিটি ভবন করে দিব। আপনাদের যে উন্নয়ন করে দিচ্ছি তার সব প্রশংসার দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি আজ (শনিবার) দুপুরে সদরপুর উপজেলার ৩৩নং ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আরও পড়ুনঃ দেশের সকল উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা -এমপি নিক্সন চৌধুরী বিদ্যালয়ের সভাপতি শেখ আঃ মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামসেদ প্রমুখ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, যোগ্য শিক্ষক নিয়োগ হলে দেশের যোগ্য নাগরিক তৈরী হবে। তিনি আরও বলেন মাধ্যমিক স্কুল গুলোতে শিক্ষক নিয়োগে দূর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিদ্যালয়ের উন্নয়ন আমার হাতে, আদর্শ মানুষ গড়ার দায়িত্ব শিক্ষকদের হাতে। আজ বিদ্যালয়ে এক তলা ভবন করেছি আগামীতে ৪ তলা ভবন করব। বিদ্যালয় মাঠ ভরাট, রাস্তা নির্মাণ ও আইসিটি ভবন করে দিব। আপনাদের যে উন্নয়ন করে দিচ্ছি তার সব প্রশংসার দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি আজ (শনিবার) দুপুরে সদরপুর উপজেলার ৩৩নং ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।