ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

সোহাগ কাজীঃ

‎মাদারীপুরের ডাসার উপজেলায় অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী। ‎সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডাসার ও কালকিনি এলাকায় সাংবাদিকতার নাম ব্যবহার করে কিছু ব্যক্তি ব্ল্যাকমেইল, চাঁদাবাজি এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত। তারা বলেন, এ কর্মসূচি সাংবাদিকদের বিরুদ্ধে নয়, বরং অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আয়োজন করা হয়েছে।
‎বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব, অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য প্রচারের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

‎এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকতার আড়ালে মিথ্যা তথ্য প্রচার, চাঁদাবাজি কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার, মিঠু শিকদার, আব্দুস সালাম সরদার, সাবেক সেনা সদস্য জাকির হাওলাদার, হেলাল বেপারী, ফরহাদ সরদার, রেজাউল বেপারী, শাওন বেপারী, ফজলুল হক সরদার, কামরুল সরদার, কবির মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অপসাংবাদিকতা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

মাদারীপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :