ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদকমুক্ত সমাজ গড়তে শারিকতলা ইউনিয়নে মাদকবিরোধী প্রতিরোধ সভা

হাসান মামুনঃ

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শারিকতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, গ্রাম পুলিশ, তরুণ সমাজ, বিভিন্ন পেশাজীবী এবং নারীসহ বিপুলসংখ্যক সচেতন নাগরিক অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন শারিকতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ পারভীনের সভাপতিত্ব এবং সংগঠনের উপ-প্রধান সমন্বয়কারী ও সাংবাদিক জুবায়ের আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মো. মেহেদী হাসান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও পজিটিভ পিরোজপুরের সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, শারিকতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোস্তফা কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন, সদর থানার ওসি (তদন্ত) রাজেশ্যাম, এসআই মো. কামরুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন মানবিক পিরোজপুরের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস, ৬ নম্বর শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার ভুট্টা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল আলম।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আজকের সচেতনতাই আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।

সভায় উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি মাদকমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী

error: Content is protected !!

মাদকমুক্ত সমাজ গড়তে শারিকতলা ইউনিয়নে মাদকবিরোধী প্রতিরোধ সভা

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :