আপডেট টাইম :
০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
১৪১
বার পঠিত
মাগুরা সদর উপজেলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বিতরণ অনুষ্ঠিত
রনি আহমেদ রাজুঃ মাগুরা সদর উপজেলায়বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ খ্রি. বিকাল ৩ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে মাগুরা সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে ৭৫ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। সার্বিক পরিচালনায় মাগুরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবু সাঈদ মন্ডল। ৭৫ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ৯ ফুট টিন ৮ পিচ এক ভ্যান এবং প্রত্যেককে ৩ হাজার টাকার রুপালী ব্যাংকের চেকের টাকা বরাদ্দ দেওয়া হয়।
রনি আহমেদ রাজুঃ
মাগুরা সদর উপজেলায়বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ খ্রি. বিকাল ৩ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে মাগুরা সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে ৭৫ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। সার্বিক পরিচালনায় মাগুরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবু সাঈদ মন্ডল।
৭৫ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ৯ ফুট টিন ৮ পিচ এক ভ্যান এবং প্রত্যেককে ৩ হাজার টাকার রুপালী ব্যাংকের চেকের টাকা বরাদ্দ দেওয়া হয়।