রনি আহমেদ রাজুঃ
মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে পানিঘাটা গ্রামের পাচরাস্তা থেকে বিএনপি নেতা মোঃ আক্কাস শেখ এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে বিএনপির নেতা ও কর্মী বৃন্দগণ নহাটা ইউনিয়ন বিএনপি শাখা কার্যালয় অফিসে আসেন। মঙ্গলবার ১৯ আগস্ট বিকাল ৪ টার সময় নহাটা ইউনিয়ন বিএনপি এর প্রচারে এই আনন্দ মিছিল করা হয়। মহম্মদপুর যুবদলের নেতা শেখ শাহানুর প্রায় ৩-৪ হাজার বিএনপির নেতা ও কর্মীদের নিয়ে মিছিল ও শ্লোগান দিয়ে নহাটা ইউনিয়ন বিএনপি শাখা কার্যালয়ে হাজির হন।
এসময় ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন এর পিতা, বিএনপি নেতা মোঃ আক্কাস শেখ, নহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নহাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আক্তারুজ্জামান সহ প্রমুখ নেতা ও কর্মী বৃন্দগণ মিছিলে উপস্থিত হন।
নহাটা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বলেন, দীর্ঘ ১৭ বছর পর নহাটা বাজারে নহাটা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিএনপির নেতা ও কর্মীরা আজকে আনন্দের সাথে মিছিলে অংশ গ্রহণ করেছেন। ফ্যাস্টিট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম বিশাল মিছিল হলো।
বিএনপি নেতা মোঃ আক্কাস শেখ জানান, আগামী শুক্রবার ২২ তারিখে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের শত্রুজিৎপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য মাগুরা-২ বাংলাদেশ কাজী সালিমুল হক কামাল এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন এর আগমন উপলক্ষ্যে আজ নহাটা ইউনিয়নের সমস্ত ওয়ার্ড থেকে নেতা ও কর্মীরা এসে বিশাল আনন্দ মিছিল করা হলো।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি 



















