ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরা জেলা লিগ্যাল এইড অফিসের আইনগত সহায়তা বিষয়ক সেশন অনুষ্ঠিত

বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মাগুরার শালিখা উপজেলার সিংড়াস্থ বিহারী লাল শিকদার সরকারি মহাবিদ্যালয়ে শনিবার ১৮ জুন সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে আইনগত সহায়তা বিষয়ক সেশন।
মাগুরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে বিহারী লাল শিকদার সরকারি মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ( সিনিয়র সহকারি জজ) মো. ফরিদুজ্জামান। বিহারী লাল শিকদার কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ পার্থ কুমার ঘোষ। স্থানীয় ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার। এই সেশন সঞ্চালনা করেন বিহারী লাল শিকদার কলেজের আইটি শিক্ষক প্রভাত কুমার রায়। এ সময় আইনগত সহায়তা বিষয়ক সেশনে কলেজের প্রায় ৪০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ( সিনিয়র সহকারি জজ) মো. ফরিদুজ্জামান বলেন,   সমাজের অসহায়, অসচ্ছল এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনা মূল্যে আইনি সহায়তা প্রদান করার উদ্দেশ্যে বর্তমান সরকার আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ প্রনয়ণ করেন। এই আইনের অধীনে জেলা লিগ্যাল অফিস মাগুরা জেলার প্রত্যেকটি  উপজেলা এবং ইউনিয়নে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
সাধারন মানুষকে তাঁদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করে তোলার উদ্দেশ্যে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করে একটা টেকসই গোষ্ঠী তৈরির চেষ্টা করে যাচ্ছে। কলেজের শিক্ষার্থীরা হলেন আমাদের সমন্বয়কারী। তাঁরা তাঁদের নিজেদের, নিজেদের পরিবার, প্রতিবেশী এবং সর্বোপরি সমাজের মানুষকে আমাদের অফিসের কার্যক্রম সম্পর্কে অবহিত করবে। যেন অসহায় কোন ব্যক্তি অপরাধের শিকার হয়ে কষ্ট না পান। তাঁরা যেন আপনাদের মাধ্যমে আমাদের অফিসে পৌঁছে যান।
ডেসটিনি-২০০০ লিমিটেড যেমন তাঁদের ব্যবসা প্রসারের জন্য পিরামিড তত্ব ব্যবহার করেছিলো আমি শিক্ষার্থীদের মাঝে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে তেমনই এক শ্রেনী তৈরি করতে চাই। এছাড়া প্রধান অতিথি  ইভ টিজিং রোধে পুলিশ, প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষের সাথে একসাথে কাজ করার কথা বলেন। কলেজের উপাধ্যক্ষ কলেজ পর্যায়ের কারিকুলামে আইন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বিমলেন্দু শিকদার জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমের এমন গতি দেখে  অনুপ্রাণিত হন এবং জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার অঙ্গিকার করেন।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ শিকদার জেলা শহর থেকে বেশ দূরে অবস্থিত সিংড়া এলাকায় এমন শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনের কারণে জেলা লিগ্যাল এইড অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজের সামনে আইনিগত সহায়তা বিষয়ক একটি স্থায়ী বিলবোর্ড স্থাপনের অঙ্গিকার করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল

error: Content is protected !!

মাগুরা জেলা লিগ্যাল এইড অফিসের আইনগত সহায়তা বিষয়ক সেশন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ :