ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় ট্রাকচাপায় নারী নিহত

-ছবিঃ প্রতীকী।

মাগুরার মহম্মদপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে পৌনে ১২টার দিকে বিনোদপুর-নহাটা সড়কের রাহাতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নারী হলেন— রাহাতপুর গ্রামের স্বাধীন মল্লিকের স্ত্রী খাদিজা খাতুন (২৫)। স্বাধীন মল্লিক ইরাক প্রবাসী।
ওসি মো. নাসির উদ্দিন জানান, পাশ্ববর্তী নহাটা ইউনিয়ন সদর থেকে ডাক্তার দেখিয়ে  বিনোদপুর-নহাটা সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে আত্মীয় আকবর হোসেন, খাদিজা খাতুন ও তার পাঁচ বছরেরর মেয়ে বাড়ি ফিরছিলেন।
এ সময় খালি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা খাতুন নিহত হন। মোটরসাইকেলের চালক আকবর হোসেন আহত হলেও শিশুটির কোনো ক্ষতি হয়নি।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে ইয়াবা সেবন ও বিক্রির অপরাধে দুইজনের কারাদন্ড

error: Content is protected !!

মাগুরায় ট্রাকচাপায় নারী নিহত

আপডেট টাইম : ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ :