দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
১৭৬
বার পঠিত
মাগুরার শালিখায় শতখালী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
শামসুর রহমানঃ মাগুরা শালিখা উপজেলায় ৪নং শতখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকাল ৪টার সময় বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী,জেলা যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রোকনুজ্জামান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃআব্দুর রহিম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম,জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা,মাগুরা জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান চকলেট সহ প্রমুখ। বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক। এছাড়াও উপস্থিত ছিলেন, শতখালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ওয়াজেদ আলী সরদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক যুবদলের নেতা তবিবুর রহমান, শালিখা থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মিন্টু শিকদার, শালিখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, শালিখা থানা কৃষক দলের আহবায়ক ইলিয়াস হোসেন, শ্রমিক দলের নেতা ওহাব মোল্লা ও দক্ষিণ আফ্রিকা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ প্রমুখ। কর্মীসভায় সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃওয়াজেদ আলী সর্দার। সঞ্চালনা করেন মোঃগফুর মোল্যা,সাবেক সাধারণ সম্পাদক শতখালী ইউনিয়ন বিএনপি ও মোঃআব্দুর রাজ্জাক সাবেক সাংগঠনিক সম্পাদক শতখালী ইউনিয়ন বিএনপি। কর্মীসভায় হাজার হাজার নেতা ও...
শামসুর রহমানঃ
মাগুরা শালিখা উপজেলায় ৪নং শতখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকাল ৪টার সময় বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী,জেলা যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রোকনুজ্জামান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃআব্দুর রহিম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম,জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা,মাগুরা জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান চকলেট সহ প্রমুখ।
বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এছাড়াও উপস্থিত ছিলেন, শতখালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ওয়াজেদ আলী সরদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক যুবদলের নেতা তবিবুর রহমান, শালিখা থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মিন্টু শিকদার, শালিখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, শালিখা থানা কৃষক দলের আহবায়ক ইলিয়াস হোসেন, শ্রমিক দলের নেতা ওহাব মোল্লা ও দক্ষিণ আফ্রিকা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ প্রমুখ।
কর্মীসভায় সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃওয়াজেদ আলী সর্দার।
সঞ্চালনা করেন মোঃগফুর মোল্যা,সাবেক সাধারণ সম্পাদক শতখালী ইউনিয়ন বিএনপি ও মোঃআব্দুর রাজ্জাক সাবেক সাংগঠনিক সম্পাদক শতখালী ইউনিয়ন বিএনপি। কর্মীসভায় হাজার হাজার নেতা ও কর্মী বৃন্দগণ উপস্থিত ছিলেন।