ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

রনি আহমেদ রাজু:

মাগুরার শ্রীপুর উপজেলার স্কুলছাত্রী রাজিয়া সুলতানা (১২) হত্যা মামলায় আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) মাগুরা জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আইনজীবী সূত্রে জানা যায়, ২০২২ সালে শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়া সুলতানা রসুন তুলতে মাঠে যায়। এ সময় একই গ্রামের হাসান শেখ তাকে জোরপূর্বক নদীর পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো ব্লেড দিয়ে তার শরীরে আঘাত করা হয় বলে মামলার তদন্তে উঠে আসে।

তদন্তে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চুল ও অন্যান্য আলামতের সঙ্গে আসামি হাসান শেখের ডিএনএ মিল পাওয়া যায়। আদালতে উপস্থাপিত এই ফরেনসিক প্রমাণ এবং মামলার ১১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

রায় ঘোষণার পর নিহত রাজিয়ার মা ছবিরন নেছা সন্তোষ প্রকাশ করে বলেন, অভিযুক্ত দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করতেন। তিনি রায়ের দ্রুত কার্যকর করার দাবি জানান।

আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী মো. মোরশেদ বলেন, সঠিক তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতেই আদালত এই রায় দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।

উল্লেখ্য, মাগুরায় সংঘটিত আলোচিত আছিয়া হত্যা মামলাতেও মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, যা এখনও কার্যকরের অপেক্ষায় রয়েছে। এ কারণে স্থানীয়দের প্রত্যাশা, রাজিয়া হত্যা মামলার রায়ও দ্রুত কার্যকর হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :