ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল বিতরণ

মাগুরায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ। সোমবার ৬ ডিসেম্বর দুপুর ২ টার সময় মাগুরা জেলার ৩৬টি ইউনিয়নের ৩৩৩ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে  বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর শহরের শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাইসাইকেল হস্তান্তর করেন।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার  কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফাজ উদ্দিন,সদর উপজেলা পরিষদ  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু ও পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ২৫ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে এই বাইসাইকেল গুলো ক্রয় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর এমপি বলেন, গ্রামীণ জনপদে শান্তি- শৃংখলা রক্ষাসহ সরকারি নানা কর্মসূচি বাস্তবায়নে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইউনিয়ন পরিষদে জন্ম, মৃত্যু, বাল্য বিয়েসহ অন্যান্য তথ্য সংগ্রহে তারা দিনরাত পরিশ্রম করে।পুলিশ বিভাগকে নানা তথ্য দিয়ে সহায়তা করে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা অনেকেই এতদিন এ কাজটি কখনো পায়ে হেটে, কখনো ভ্যান যোগে করেছেন। বাইসাইকেলগুলো পাওয়ায় তারা তাদের কাজ আরো সহজ ও দ্রুততার সাথে করতে পারবেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরের বাগাতিপাড়ায় খেজুরগাছ ঝোড়ার ব্যস্ততায় গাছিরা

error: Content is protected !!

মাগুরায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল বিতরণ

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :