ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রনি আহমেদ রাজুঃ

মাগুরা সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP) এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ তারিখে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, মাগুরা।

অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, সমমান ও এইচএসসি, সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম এবং সঞ্চালনায় ছিলেন রাউতড়া হৃদয়নাথ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মিলন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে এবং সহকারী জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি ও খেলাধুলার মতো সৃজনশীল কাজে মনোযোগী হতে হবে। প্রাইভেট টিউশনের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিয়ম মেনে বই পড়া এবং অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

এই আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাব-এজেন্টদের জবাবদিহি ও রিক্রুটিং এজেন্সিগুলোর গ্রেডিং প্রয়োজন

error: Content is protected !!

মাগুরায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি :