ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজনের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

মোঃ রাশেদ শরীফ:

মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি বিনষ্টের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শ্রীপুর থানাধীন চন্ডীখালী এবং মাগুরা সদর থানাধীন সংকোচখালী ও বগিয়া দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি পৃথক মোবাইল কোর্ট মামলা করা হয়। অভিযানে চন্ডীখালীর মো. ইসমাইল শেখ (২৮), সংকোচখালীর মো. আল-আমিন (২৫) এবং বগিয়া দাসপাড়ার মো. সজল শেখ (৩০) আটক হন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন পৃথক তিনটি মামলায় প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শেখকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. আল-আমিন ও মো. সজল শেখকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে একই দিন দুপুরে মাগুরা সদর উপজেলার চাউলিয়া গ্রামের বিনোদপুর-মাগুরা সড়কের পাশে মোল্যা সাইকেল অ্যান্ড ভ্যান মার্টের সামনে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম জমাদ্দার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মহম্মদপুর উপজেলার রাড়ীখালী গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় পরিদর্শক মো. বেলাল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মাগুরা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

মাগুরায় মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজনের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

আপডেট টাইম : ২৪ ঘন্টা আগে
মোঃ রাশেদ শরীফ, মাগুরা জেলা প্রতিনিধি :