ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রনি আহমেদ রাজুঃ

মাগুরায় জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি সহ জেলার ১০ শহীদকে স্মরণে শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া মসজিদের সামনে থেকে শোক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ শেষে ঢাকা রোড এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পার্কে অবস্থিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ গিয়ে শেষ হয়।

পরবর্তীতে সেখানে ‘জুলাই ২৪’ এর শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় তাঁদের ভূমিকার প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মাগুরা জেলা ছাত্রদলের নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি সহ ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত জেলার ১০ শহীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, ফারুক হোসেন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

error: Content is protected !!

মাগুরায় জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :