ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহান শিক্ষা দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা

মানিক কুমার দাসঃ

মহান শিক্ষা দিবস উপলক্ষে ফরিদপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার মহান শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে প্রতীকী শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর সর্বজনীন শিক্ষার দাবিসহ তৎকালীন বৈষম্যমূলক, বাণিজ্যনির্ভর ও সংকীর্ণ শিক্ষানীতির বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান শিক্ষা দিবসের সৃষ্টি। ৬৪ বছর পরও দেশে সর্বজনীন শিক্ষার দাবি অপূর্ণ রয়েছে।

তারা বলেন, সময়ের সঙ্গে শিক্ষা ক্রমেই ব্যয়বহুল, খণ্ডিত ও বৈষম্যমূলক হয়ে উঠছে। শিক্ষাকে সবার জন্য সহজলভ্য ও মানসম্মত করার পাশাপাশি সর্বজনীন শিক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি শিক্ষার ওপর নির্ভরশীল বলেও বক্তারা উল্লেখ করেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সংগঠক মিফতি ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা আহ্বায়ক সজল বাড়ৈ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক অনুপম নন্দী, ছাত্র ফ্রন্টের সদস্য লিপ্ত, লাবিবসহ অন্যরা।

বক্তারা মহান শিক্ষা দিবসের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে বসতঘর থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

error: Content is protected !!

মহান শিক্ষা দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা

আপডেট টাইম : ২১ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :