ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা

মামুনুর রশীদ মিলনঃ

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপিকে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের কাজী সালিমা হক মহিলা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গনে এই সংবর্ধনা দেওয়া হয়।

কাজী সালিমা হক মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, আমাদের সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সরকার। শিক্ষকদের বেতনও দ্বিগুণ করে দেয়া হতে পারে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যৌথ একটা কমিটি আছে, সেখানে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, আমাদের শিক্ষার মানটাকে যেভাবে টেনে তলানীতে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে উদ্ধার করতে হবে। এর জন্য যা করণীয় তাই করবে সরকার। সারাদেশের উপজেলা পর্যায়ের শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরী ও গণগ্রন্থাগারের উন্নয়ন করা হবে।

মাননীয় মন্ত্রী আরও বলেন, একটা সময় গেছে অন্ধকার যুগ, আঠারো বছরের জমাট বেঁধা অন্ধকার যুগ। যেন দানবীয় শক্তি, একটা দানব দেশটাকে আক্রমণ করে দাপিয়ে বেড়িয়েছে সেটা হচ্ছে ফ্যাসিস্ট শক্তি, শেখ হাসিনার শক্তি। আপনারাই দেখেন ততকালীন শিক্ষামন্ত্রী আর আমাদের শিক্ষামন্ত্রীর মধ্যে ব্যাপক পর্থক্য। ততকালীন শিক্ষামন্ত্রী দিপু মনি বলতেন পরীক্ষার খাতায় লেখুক আর না লেখুক আটানব্বই পার্সেন্ট পাস করাতে হবে। কি সর্বনাশা শিক্ষা ব্যবস্থা, জাতি ধ্বংস করা একটা চক্রান্ত।

কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আলী আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামান, জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. খাঁন রোকনুজ্জামান, অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, ওসি (তদন্ত) আবুল খায়ের, মিজানুর রহমান কাবুল ও মো. জিয়াউল হক বাচ্চু।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

দিনাজপুরের পার্বতীপুরে পাখিপ্রেমী পুলিশ কনস্টেবল, অনন্য নজির

error: Content is protected !!

মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা

আপডেট টাইম : ২০ ঘন্টা আগে
মামুনুর রশিদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :