ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে বৈকালিক চিকিৎসা সেবার উদ্বোধন

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকারি দপ্তরে বসে চিকিৎসকরা নির্ধারিত ভিজিট বা ফিস নিয়ে রোগী দেখতে পারবেন।

এ উপলক্ষে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফী। এছাড়া উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মকছেদুল মোমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া, ডাক্তার, নার্সসহ স্থানীয় সূধি ও স্থানীয় সাংবাদিকরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মকছেদুল মোমিন বলেন, ‘সরকারের স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসাসেবা বর্ধিতকরণে সরকারি হাসপাতালে বসেই দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসকরা নির্ধারিত ভিজিট বা ফিস নিয়ে রোগী দেখতে পারবেন। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট সর্বসাকূল্যে ৩০০ টাকা এবং মেডিকেল অফিসাররা সর্বসাকূল্যে ২০০টাকা ফিস নিয়ে রোগী দেখতে পারবেন।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

মহম্মদপুরে বৈকালিক চিকিৎসা সেবার উদ্বোধন

আপডেট টাইম : ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি, মাগুরা :