ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে বিএনপি’র নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

মুরাদ হোসেনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই পথ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী পথ সভায় বিএনপির মনোনীত মাগুরা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহম্মদপুর আমার জন্মভূমি, জন্মভূমির সাথে আমি কখনও বেইমানি করিনি, করবোও না।

“আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যদি বিজয়ী করেন, তবে আমি কোন বেইমানি করব না, আপনাদের পাশে আছি, পাশে থাকবো। এই নহাটা একটি অবহেলিত অঞ্চল, আমি এই অঞ্চলের প্রভূত উন্নয়ন করতে চাই। বেকার সমস্যার সমাধানকল্পে যাবতীয় কর্মসূচী গ্রহণ করব। মধুমতি নদী, নবগঙ্গা, সুধনালা খাল খনন করে এলাকার উন্নয়নে কাজ করে যাব”।

তিনি আরও বলেন,”এই ধানের শীষ ধরে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আগামীতে আমি আর নির্বাচন করব না।এটায় আমার শেষ নির্বাচন। বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে। আমি নির্বাচিত হয়ে এমপি, মন্ত্রী হলে আপনাদের এলাকার উন্নয়নে নিরলস কাজ করব।এই অবহেলিত অঞ্চল অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে”।

নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: বাবলু মোল্যার সভাপতিত্বে এ সময় মঞ্চে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও মাগুরা জর্জ কোর্টের পিপি (নারী ও শিশু) এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ড. এম এম রইস উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম শিপন বিশ্বাস, আমিনুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল প্রমূখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

মহম্মদপুরে বিএনপি’র নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :